৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহান শহীদ দিবসে সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের শ্রদ্ধাঞ্জলি




মহান শহীদ দিবসে সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের শ্রদ্ধাঞ্জলি

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২৬, ০১:৪৭ | 680 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির সোপানের শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন জানান, ভাষা শহীদদের স্মরণে জেলার ১,৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক তার বক্তব্যে বলেন, একুশ আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ভাষা আন্দোলনের চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মকে জানতে হবে কেন ১৯৫২ সালে তরুণরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছিলেন। তিনি আরও বলেন, বিদ্যালয়ভিত্তিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ভাষার প্রতি শ্রদ্ধা ও ইতিহাস সচেতনতা বৃদ্ধি পাবে।

এ সময় তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, সদর উপজেলা সহকা‌রি শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, অরুন দেবনাথসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করার প্রত্যয়ে সম্পন্ন হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET