৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মহেশপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি টাকার বিনিময়ে বিক্রি !




মহেশপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি টাকার বিনিময়ে বিক্রি !

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৮, ১৮:৫৯ | 986 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা  প্রতিনিধি:- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের কমিটি নিয়ে বাণিয্যের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতপরশু সোমবার সকাল ১১.০০ ঘটিকায় মহেশপুর পৌর বিএনপির কার্যালয়ে মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম যৌথ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি পাঠ করে শোনান।

প্রেস ব্রিফিং এ বলা হয় মোটা টাকার বিনিময়ে গত ২৬ সেপ্টেম্বর তারিখে মহেশপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন করেছেন, যে কমিটির সবাই ই অপরিচিত, এদের কে কেউ চেনে না।

উনি বলেন আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতায় দলের সুবিধাভোগী একটি পরিবার প্রচার করছে ২৫ লক্ষ টাকার বিনিময়ে আমি আমার মতো করে স্বেচ্ছাসেবক দলের থানা ও পৌর কমিটি অনুমোদন করে এনেছি। বাকী কমিটিও একই প্রক্রিয়ায় কেন্দ্র হতে কিনে আনবো। আমরা, দলের ভাবমুর্তি ক্ষুন্ন করা এরূপ অরাজনৈতিক ও অসাংগঠনিক বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি। দলের ঐক্য বিনষ্টকারী এই পরিবারটি অনেক আগেই এখানকার সংগঠনটি শেষ করে দিয়েছে। আমাদের সকলের চেষ্টায় যখন সংগঠনটি মাথা তুলে দাড়িয়েছে ঠিক তখনই কালো টাকা লেনদেন করে ও ত্যাগী নেতাদের অবমুল্যায়ন করে সংগঠন হতে দুরে ঠেলে দিতে চায় তথাকথিত রাজনৈতিক পরিবারটি।

আমরা উক্ত কমিটি মানি না। কমিটি স্হগিত করার জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি। এতে আরো বলা হয়েছে মহেশপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এ কমিটি প্রত্যাক্ষান করেছে। উক্ত প্রেস ব্রিফিং এ সাক্ষর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক কন্ঠশিল্পি মনির খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির উপদেষ্টা ও মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি লতিফুর রহমান চৌধুরী বাবলু, মহেশপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইন্জি: মমিনুর রহমান মমিন, মহেশপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
যৌথ এ প্রেস ব্রিফিং এ অবিলম্বে টাকায় বিক্রি এ কমিটি বাতিল করতে দ্রুত পদক্ষেপ নিয়ে সংঘাত এড়ানোর কথা বলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET