২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে-মেয়র মিজানুর রহমান




মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে-মেয়র মিজানুর রহমান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ১৮:৫০ | 1044 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক, চোরাচালান, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী নোয়াপাড়া কাজী বসরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছিলেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার আবদুল্লাহ আল মাহফুজ। আটগ্রাম বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কাজী আবুল হাশেম। কুমিল্লা দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বিল্লাল হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আ’লীগের সভাপতি বেলাল হোসেন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, নাছিমা খানম মজুমদার, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, মুক্তিযোদ্ধা মকবুল আহমেদ, আবুল হোসেন মেম্বার, যুবলীগ নেতা লোকমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ।
সমাবেশে পৌর মেয়র মিজানুর রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেনবকারীরা সমাজেরই বাসিন্দা। তাদের পারিবারিক অনুষ্ঠানে মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিগণ গত কয়েক বছর ধরে বয়কট করে আসছে। এতে করে মাদক কমে গেছে। আমরা সামাজিকভাবে তাদের সকল কর্মকান্ড বয়কট করলে মাদক শুন্যের কোটায় চলে আসবে। মাদক, চোরাচালান ও নারী ও শিশু পাচাররোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET