মাদক মুক্ত সমাজ গড়তে খেলার বিকল্প নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পৌর-সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
গতকাল ২৭ জানুয়ারি শনিবার বিকাল ২ টা ৩০ মিনিটে মিরপুর ফিলিং স্টেশন প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শুধু খেলাই নয় খেলোয়ারদের সুস্বাস্থ্যের জন্য নিয়মিতভাবে শারীরিক কসরত করতে হবে।
উক্ত খেলায় মোট ৬টি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় জুরান মাস্টার ইয়াং ষ্টার ক্লাব কে পরাজয় করে আব্রাম ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলাটি মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ নুরুল হক, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর ফিলিং স্টেশনের পরিচাল আলহাজ্ব মোঃ আকবর আলী মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মন্ডল, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, কাউন্সিলর রাজু আহমেদ আরজু, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার, রোমানা রেশমা সাবেক কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ শিশির শহ গ্রাম পঞ্চায়েত কমিটির সকল সদস্যবৃন্দ। খেলাটি সঞ্চালনা করেন মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দিন আলা।









