আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশাল বিভাগের মধ্যে চিকিৎসাসেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য গোধূলী সাংস্কৃতিক একাডেমী কতৃক বরিশালের আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপা তালের পরিচালক ডাঃ হিরন্ময় হালদারকে মাদার তেঁরেসা স্বর্ণ পদক ২০১৯ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা সেগুন বাগিচায় সেগুন রেস্টুরেন্টে মাদার তেঁরেসা স্বর্ণ পদক প্রদান অনু ষ্ঠানে ওই সংগঠনের সভাপতি ডাঃ মানিক লাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডাঃ হিরন্ময় হালদারের হাতে মাদার তেঁরেসা স্বর্ণ পদক তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভা গের বিচারপতি সিদ্দিকুর রহমান। এ সময় অন্যা ন্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্তসচিব পরিজাদা সহিদুল আলম প্রমুখ। এদিকে বরিশাল বিভাগের মধ্যে চিকিৎসাসেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য গোধূলী সাংস্কৃতিক একাডেমী কর্তৃক ডাঃ হিরন্ময় হালদার মাদার তেঁরেসা স্বর্ণ পদক পাওয়ায় বরিশালের আগৈল ঝাড়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের সংগঠন আগৈলঝাড়া ফারিয়া’র পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও এসকেএফ ফামার্সিটিক্যালস, হেলথকেয়ার ফামার্, পপুলার ফার্মা,স্কয়ার ফামার্সিটিক্যালস, এডরন ফামার্র পক্ষ থেকে ডাঃ হিরন্ময় হালদারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মাদার তেঁরেসা স্বর্ণ পদক প্রদান করায় গোধূলী সাংস্কৃ তিক একাডেমীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বর্ণ পদকটি আগৈলঝাড়া উপজেলাবাসরি জন্য উৎসর্গ করেন ডাঃ হিরন্ময় হালদার। এর আগে সংবর্ধনা প্রদান পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তা শেখর বাড়ৈ, আগৈলঝাড়া ফারিয়া সভাপতি শিকদার জহিরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান শহিদ, সদস্য সুমন দেউরী, সুমন দাস, লিটন প্রমুখ। এ সময় আগৈলঝাড়া ফারিয়ার সদস্যবৃন্দ, বিভিন্ন ঔষধ কোম্পানি প্রতিনিধিবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ডাঃ হিরন্ময় হালদার তার পিতার আদেশক্রমে ৩৫ বছর যাবৎ মাত্র ২০ টাকা চিকিৎসা ফি নিয়ে সকলের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। এছাড়াও ডাঃ হিরন্ময় হালদার নিজ অথার্য়নে মানব কল্যানের জন্য বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় বিপিন-কমল ফাউন্ডেশন, মা-বাবার ঋণ কলেজ, ডাঃ হিরন্ময় হালদার কারিগরি কলেজ, অধ্যক্ষ নিহার হালদার সংস্কৃত কলেজ, বিপিন-কমল মাধ্যমিক বিদ্যালয়, সূর্য্যমূখী হালদার বাড়ি মহিলা দাখিল মাদ্রাসা, সূর্য্যমূখী হালদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলপনা রানী অনাথ আশ্রম, তরুণ সমাজ কল্যান সংঘ, জনতা বাজার, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় শ্রীধাম ওড়াকান্দিতে পূর্ণাথীদের স্নানের জন্য বিপিন-কমল ঘাটলাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।







