১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মানুষের অর্থনৈতিক মুক্তি ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান-কামরুল হুদা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২৫, ২১:৪০ | 712 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বৈদেশিক আয়। পোশাকশিল্প ও শ্রমশক্তির মাধ্যমে দেশে সর্বোচ্চ বৈদেশিক আয় আসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সর্বপ্রথম এক স্বাক্ষরে ৫৫০টি গার্মেন্টস এর অনুমোদন দেন। তিনিই মধ্যপ্রাচ্যে গিয়ে দেশের বেকার জনশক্তি রপ্তানির ব্যবস্থা করেছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা এসব কথা বলেন। মুন্সীরহাট ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম রাজু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, মীর আবদুর রহমান আলমগীর, উপজেলা বিএনপির সদস্য মাওঃ জিয়াউর রহমান জেবু, ডাঃ মাঈন উদ্দিন মিয়াজী।
উপজেলা তাঁতীদল নেতা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান মজিব, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সাহীন, মুন্সীরহাট ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ এয়াকুব, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা মাকসুদুর রহমান, আমিনুল ইসলাম, আব্দুল মালেক, পেয়ার আহমেদ, রাশেদা বেগম, মাহবুবুর রহমান, বাবলু মোল্লা, আব্দুল হাকিম, উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে একই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিংরাইশ মহিলা মাদ্রাসা হলরুমে আরোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম রাজু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, মীর আবদুর রহমান আলমগীর, উপজেলা বিএনপির সদস্য মাওঃ জিয়াউর রহমান জেবু, ডাঃ মাঈন উদ্দিন মিয়াজী।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ আলী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকমী উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET