১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের সাংবা‌দিক-গোলাম ময়নুল আহসান




মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের সাংবা‌দিক-গোলাম ময়নুল আহসান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২৫, ০০:২৩ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় পর্যায়ে অর্থনীতি ও এসএমই খাতে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুল আহসান পেয়েছেন ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫।

মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সাংবাদিক গোলাম ময়নুল আহসানের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গোলাম ময়নুল আহসানের কাজের মধ্যে মানবিকতা, দায়িত্বশীলতা এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি স্পষ্ট। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষত এসএমই খাতের সাফল্য, চ্যালেঞ্জ ও সম্ভাবনার উপর তার ধারাবাহিক রিপোর্টিং বিশেষ গুরুত্ব পেয়েছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এসএমই খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এই খাতের উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা দরকার। গোলাম ময়নুল আহসানের রিপোর্টিং সেই দিকেই আলোকপাত করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক গোলাম ময়নুল আহসান এই স্বীকৃতিকে সাংবাদিকতা জীবনের একটি প্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, আমি বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিতে পারে। এসএমই খাত নিয়ে কাজ করে যে সম্মান পেয়েছি, তা আমাকে আরও দায়িত্ববান করে তুলবে।

বাংলাভিশন পরিবারের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। তার এ অর্জনে সহকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য,এসএমই ফাউন্ডেশন এবং ইআরএফ যৌথভাবে প্রতিবছর দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বিষয়ক সাংবাদিকতায় অনবদ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET