, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মিথ্যা তথ্য পরিবেশন করে ড. কাজী মনিরের সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদ জানিয়েছেন শরীফ মোস্তফা জামান লিটু




মিথ্যা তথ্য পরিবেশন করে ড. কাজী মনিরের সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদ জানিয়েছেন শরীফ মোস্তফা জামান লিটু

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৪, ১৬:১০ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করে সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট ৪ (মোড়েলগঞ্জ শরণখোলা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু। শনিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টিকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত নেতাকর্মীদের দল থেকে বহিষ্কারের দাবি জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, কয়েকদিন আগে চাঁদাবাজি সংক্রান্ত একটি ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে। সেখানে পরিষ্কার ভাবে মোরেলগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম এবং পৌর মহিলা দলের সভানেত্রী মুক্তা খানম মাহমুদার কন্ঠ শোনা যাচ্ছে। তারা দখলদারিত্ব ও চাঁদাবাজির বিষয়ে আলাপ করছে। এর আগেও তাদের বিরুদ্ধে অনেক চাঁদাবাজির কথা শোনা গেছে। সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে গেছে।
জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফাজামান লিটু আরো বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিষয় ধামাচাপা দেওয়ার জন্য ক্লিন ইমেজের নেতা ড. কাজী মনিরকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছে। তিনি নিজের কুকর্ম এবং ভয়েস রেকর্ড এর বিষয়টি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ড. কাজী মনির এর নাম জড়িয়ে মিথ্যা তথ্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET