, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্রদের পাগড়ী ও নাজেরা সবক প্রদান




মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্রদের পাগড়ী ও নাজেরা সবক প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২৩, ১৭:৫৬ | 1017 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ১৩ জন ছাত্রকে পবিত্র কোরআনে হিফজ সমাপনী পাগড়ী ও ২৩ জন‌কে নাজেরা সবক প্রদান করা হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি রাত্র ১০ টার দি‌কে মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ২দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠা‌নে এই সবক প্রদান করেন বিশেষ মেহমান সিরাজগঞ্জ রেলওয়ে কলনী কওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মোঃ নজরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানটি মিরপুর গ্রাম পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি রফিকুল ইসলাম সিরাজী, হযরত মাওলানা মোঃ ফরহাদুজ্জামান মাহ্দী, মিরপুর ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু হুরায়রা, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ হাফিজুর রহমান, মিরপুর গ্রাম পরিচালনা কমিটির সদস্য হাজী কোরবান আলী মুন্সি, স ম আলাউদ্দিন আলা, গোলজার হোসেন মাস্টার, কাউন্সিলর রাজু আহমেদ আরজু, সা‌বেক কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ শিশিরসহ মিরপুর গ্রাম পরিচালনা কমিটির সদস্য স্বেচ্ছাসেবক কমিটি ও গ্রামের যুব সমাজ বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET