মহামারি করোনা ভাইরাস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামে ৭ শ’ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছে আমেরিকান প্রবাসী অনিমেষ বাড়ৈ ও শিলা বাড়ৈ।
শনিবার বিকালে নিজ বাড়ীতে পারিবারিক তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন কর্মহীন হতদরিদ্র ৭ শ’ পরিবারের মাঝে নগদ ৫শ’ করে টাকা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ বাড়ৈ, সবিতা বাড়ৈ, সাকাত শেখ, কালাম সিকদার, মিন্টু হালদার, বিভাষ বৈরাগী, অখয় বালাসহ ইউনিয়নের মেম্বার আনসার সদস্য ও গ্রাম পুলিশ।
অনিমেষ বাড়ৈ বলেন, মহামারি করোনা ভাইরাস উপলক্ষে ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে,
এবং করোনা দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত হতদরিদ্রদের মাঝে আমার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
Please follow and like us:









