গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় স্টার ফার্মেসিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধভাবে আমদানিকৃত ওষুধ, বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার বিহীন ঔষধ জব্দ করা হয়। এসব মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রারবিহীন ঔষধ বিক্রি, মেয়াদ উত্তির্ণ ঔষধ ফ্রিজে সংরক্ষণের অপরাধে স্টার ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক সেলিম মৃধাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ঔষধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও মুকসুদপুর থানার পুলিশ কার্যক্রমে সহায়তা করেন।









