২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুজিববর্ষ ও মহান বিজয় দিবসে মুকসুদপুরে আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত




মুজিববর্ষ ও মহান বিজয় দিবসে মুকসুদপুরে আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০১৯, ১৬:২৬ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরের নারায়নপুর সমাজকল্যাণ ক্লাব’র আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে গোবিন্দপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং ননীক্ষীর ইউনিয়ন রার্নার আপ হয়।
গত রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়নপুর সমাজকল্যাণ ক্লাব সংলগ্ন স্কুল মাঠে মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতীক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান। পরে বাজি ফুটিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মিয়া ও সদস্য বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন মোল্যা, মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক লুৎফার মোল্যা, মহারজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ স্থাণীয় নেত্রীবৃন্দ এবং খেলোয়াররা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নারায়নপুর সমাজকল্যাণ ক্লাব’র সভাপতি জাহিদ হাচান ও সাধারণ সম্পাদক সাংবাদিক হুসাইন আহমদ কবির।

কানতারা খান তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা চর্চায় যুব সমাজ ব্যস্ত থাকলে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। এ জন্য যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায় অবদান রাখতে হবে। তিনি বলেন, যে জাতি খেলাধুলায় যত উন্নত তারা পৃথিবীতে তত বেশি বিকশিত হয়েছে। তিনি নারায়নপুর সমাজকল্যাণ ক্লাব কমিটিকে এ ধরনের খেলার আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখতে আহবান জানান তিনি।
এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলার মোট ১০টি ইউনিয়নের টিম আংশগ্রহণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET