, , ,

শিরোনামঃ-




মুজিবুল হক এমপিকে নৌকার ক্রেষ্ট দিলেন ১২ ইউপি চেয়ারম্যান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৪, ১৯:১১ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হককে ফুলের তৈরি নৌকা ও নৌকার ক্রেষ্ট উপহার দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন ১২ ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে মুজিবুল হকের ঢাকার বাসায় চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান সৌজন্য সাক্ষাত করেন। মুজিবুল হক এমপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে অতীতের ন্যায় ভবিষ্যতেও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, বর্তমান চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, গুণবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া ও আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভুঁইয়া।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে মুজিবুল হক টানা চতুর্থ বার এবং মোট পঞ্চমবার মতো এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিদিনই মুজিবুল হককে শুভেচ্ছা জানাচ্ছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET