মেহেদী হাসানঃ- মুজিববর্ষকে স্বাগত জানিয়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী মেহেদি হাসান আলমগীরের নেতৃত্বে চিংড়া বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মিছিলটি চিংড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তৃতা করেন সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী মেহেদি হাসান আলমগীর, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন লিটন, আমানুল্লাহ গফুর, আব্দুল্লাহ আল মামুন, শেখ লাল্টু, আবু সাইদ খান প্রমুখ।
দীর্ঘদিন পর সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করায় বক্তারা কেশবপুরের সংসদ সদস্য কেশবপুর বাসীর গর্ব কেশবপুর গণমানুষের মা,কেশবপুর কে উন্নত রোল মডেলের রুপকার ইসমাত আরা সাদেক, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুকে ধন্যবাদ জানান।









