কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশনায় উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়নকে গতিশীল করার লক্ষ্যে ৩নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ছাতিয়ানী গ্রামে এ উপলক্ষ্যে আয়োজিন অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সদস্য আবদুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক মামুুনুর রশিদ দাউদ, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, ইউ এ ই চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলম মিয়া, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ডাক্তার জালাল, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম মেম্বার, বাচ্চু, মোহাম্মদ, ইউসুফ, মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শফিকুর রহমান মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মনোর আলী, মুন্সিরহাট ইউনিয়ন ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে মুন্সিরহাট ইউনিয়ন তাঁতী দলের সভাপতি খাঁজা মিয়া, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, বিএনপি নেতা খোরশেদ, মন্তু পন্ডিত, নাছির, এয়াকুব, রাজা মিয়া, কোব্বাত, মিলন, যুবদল নেতা হালিম, মানিক, মোতালেব, তাজু, রিপন পন্ডিত, ছুট্টু, সাদ্দাম, হাসান, ইলিয়াছ ও লোকমানসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কাতারস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ওসমান গণি ও সৌদি আরব পূর্বাঞ্চল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক হোসেন।









