, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • মুরাদনগরে একাধীক মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ১০৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার




মুরাদনগরে একাধীক মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ১০৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৯, ১৭:৪৩ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে একাধীক মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামীকে ১০৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত কাউছার আহম্মদ (৩৫) উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের কালাডুমুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। সোমবার বিকেলে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাউছারের বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট থাকায় সোমবার বিকেলে মুরাদনগর থানার এসআই মোঃ আব্দুস সুলতানসহ একদল পুলিশ তার বাড়ীতে গিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার শরীরে ১০৪ পিচ ইয়াবা পাওয়া যায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, আটককৃত কাউছারের বিরুদ্ধে মুরাদনগর ও দাউদকান্দি থানায় একাধীক মাদক মামলা রয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, আটককৃত ওয়ারেন্ট ভূক্ত মাদক ব্যবসায়ী কাউছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET