২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মুরাদনগরে মায়ের সামনে সস্তানকে অমানুষিক নির্যাতনের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ১৭:৫০ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মায়ের সামনে গ্রাম্য মাতাব্বরের হাতে হিন্দু যুবকের উপর অমানুষিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় চারদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সনাতন ধর্মালম্বী ওই ছেলেটি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে রাজু চন্দ্র।
অপরদিকে নির্যাতনকারী ওই মাতাব্বর আবু তাহের কন্টাকটার দারোরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও দারোরা ইউনিয়ন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির, দুই দলেরই ইউনিয়ন কমিটিতে পোষ্ট রয়েছে তার।
জানা যায়, গত বুধবার বিকেলে কোন কারণ ছাড়াই হাত পা বেধে অমানুষিক নির্যাতন করেন আবু তাহের কন্টাকটার। কোন প্রকার প্রতিবাদে কাজ না হওয়ায় সেই দৃশ্য সামনাসামনি দাড়িয়ে কাতর হয়ে দেখছেন মা। ওই ঘটনাটি উপস্থিত কেউ মোবাইলে ধরণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
ওই ভিডিওতে দেখা যায়, একজন হিন্দু যুবককে জামা কাপড় খুলে হাত পা বেধেঁ প্রচন্ড শীতের মধ্য পা দিয়ে মুখে ও বুকে লাথি মেরে ছুড়ে ফেলে অজ্ঞান করা হচ্ছে। এরপর আহত ও ক্রন্দনরত যুবকটিকে টানা কয়েকদফা লাথি মারতে থাকেন ওই সর্দার।
হিন্দু যুবকের প্রতি এমন হিং¯্র আচরণে এলাকায় সমালোচনার ঝড় বইছে। ওই যুবকের পরিবার এ অমানবিক আচরনের বিচার চেয়ে অন্য সর্দার ও মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত প্রায়। যুবকটির মা ও তার পরিবার এ অমানবিকতার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অব্যশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET