মোংলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে খ্রীষ্ট্ ধমার্বলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রীষ্টান সম্প্রদারের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোংলার কেন্দ্রীয় শেহলাবুনিয়া ক্যাথলিক গীজার্সহ উপজেলার প্রায় ৪০টি চার্চে একসাথে অনুষ্ঠিত হয়েছে বড়দিনের বিশেষ প্রার্থণা।
দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বিদেশী বাঙ্গালী বন্ধু ইতালিয়ান ফাদার মারিনো রিগনের আত্মার শান্তি কামনা করেও প্রার্থনা করা হয়।
এছাড়া বুধবার সকাল থেকে শেহলাবুনিয়া, মাছমারা, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ বিভিন্ন খ্রীষ্টান পাড়াগুলোতে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বড় দিন উদযাপিত হচ্ছে। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের উপস্যানালয়, বাড়ী-ঘরগুলোতে জাঁকজঁমকপূর্ণ আলোক ও সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। গীর্জাগুলোর আশপাশে বসেছে মেলাও।বড়দিনকে ঘিরে স্থানীয় খ্রীষ্ট সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী।
এদিকে বড়দিন উপলক্ষ্যে সকল গির্জা ও খ্রীষ্টান পল্লীগুলোতে ডিবি পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।









