, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিএনপি’র বিক্ষোভ




মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিএনপি’র বিক্ষোভ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২৫, ২০:২৪ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সোমবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বিক্ষোভ মিছিলটি দৌলখাঁড় দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে দৌলখাঁড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌলখাঁড় জিরু পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
‎দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মতিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু।
‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মনির মজুমদার, উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ ওয়াসিম, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।
‎এসময় উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মোল্লা, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি জয়নাল আবদীন ফরায়েজী, ইউনিয়ন বিএনপি নেতা কাজী হাসেম, আব্দুল মন্নান, হারুনর রশীদ, সৈয়দ সুমন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক  মিজান ফরায়জী, স্বপন, কাজী মাসুদ, জামাল মহাজন, বিপ্লব, জসিম মেম্বার, নাসির উদ্দীন, ইউনিয়ন যুবদল সদস্য মহসিন মোল্লা, মাইনুল হোসেন শিবলু, লোকমান মোল্লা, ইউনিয়ন ছাত্রদল নেতা স্বপন ফরায়েজি, গাজী ফরহাদ, কাউছার হামিদ, সোলেমান হাজারী, বাবলু মিয়া, আরিফুল ইসলাম, সৌরভ হোসেন পাপ্পু, ফয়সাল মাহমুদ, রাকিব, রোমন, রাসেল, মারুফ, আল আমিন, রাব্বি, তুষার প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET