১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটের মৌকরায় মশাল মিছিল




মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটের মৌকরায় মশাল মিছিল

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২৫, ০৪:২৬ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ করে যাচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে এ আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের হাসানপুর বাজারে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাসানপুর বাজার রেলগেট থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসানপুর বাজার সিএনজি স্টেশন গিয়ে  সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে দীর্ঘ সময় হাসানপুর বাজারে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
‎এছাড়া একই দাবীতে গতকাল রবিবার সন্ধ্যায় নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মশাল মিছিল ও সড়ক অবরোধ করে  বিক্ষোভ প্রদর্শন করে, গত শনিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা সদরে মশাল মিছিল ও সড়ক অবরোধ, শুক্রবার বিকালে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ, গত বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET