, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জে আ.লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত




মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জে আ.লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ১৯ ২০২০, ১৯:০৮ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, সাবেক স্বরাষ্ট্র-স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক বর্ষিয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত আলহাজ মোহাম্মদ নাসিম এমপির রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা শহিদুল আলম।

স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, এ্যাড. কে. এম হোসেন আলী হাসান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, দপ্তর সম্পাদক এ্যাড. রজব সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রিয়াজ উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সদর উপজেলাসহ ৯টি উপজেলার সকল মসজিদে মোহাম্মদ নাসিম এমপির রুহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET