, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকাকে হটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান




ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকাকে হটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২১, ১৫:১৮ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার মেয়র পদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবি এম আনিসুজ্জামান (আনিস) জগ প্রতিক নিয়ে জয়লাভ করেন।রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আনিসুজ্জামান (আনিস) জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত পার্থী নৌকা প্রতিক নিয়ে নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬১৪ ভোট বিএনপি মনোনীত পার্থী রুবায়েত হোসেন শামীম মন্ডল  ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৬৫ভোট। বাংলাদেশ  ইসলামি আনন্দোলন হাসান মাহমুদ হাতপাখা প্রতীক পেয়েছে ৮০০ ভোট।

ত্রিশাল পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ পৌরসভায় ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ ও তার মধ্যে নারী ভোটার সংখ্যা ছিল ১৩ হাজার ৫৯২ জন।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET