২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • যশোর-বেনাপোল মহাসড়ক চারলেনের দাবিতে মানববন্ধন




যশোর-বেনাপোল মহাসড়ক চারলেনের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০১৮, ১৯:৫৫ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- যশোর-বেনাপোল মহাসড়ক চারলেনের দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন স্থায়ী চলে। এসময় যশোর- বেনাপোল মহাসড়কের বর্তমান দূরাবস্থার বাস্তবচিত্র সরেজমিন পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য রেজোয়ান আহম্মেদ তৌফিক এমপি, এ,কে,এম আওয়াল এমপি, নাজমুল হক প্রধান এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, অ্যাড. মনিরুল ইসলাম মনির এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী এবনে হাসান। মানববন্ধন থেকে প্রতিনিধি দলের প্রধানকে যশোর-বেনাপোল সড়ক চারলেনের দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারন সম্পাদক মুছা মাহমুদ। এসময় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ইকবাল আহম্মেদ রবি, শাহানা আক্তার, মহিউদ্দিন বিল্লাহ রুনু, আশরাফুজ্জামান বাবু, মনিরুজ্জামান মনির, উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু অশোক দত্ত, ঝিকরগাছা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক শওকত আলী, জাগরনী সংসদের প্রতিনিধিবৃন্দ, বাজার সমিতি, বিভিন্ন শ্রমিক সংগঠন, প্রাইভেট-মাইক্রো সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET