১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যাত্রাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 




যাত্রাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২৫, ২৩:৫৩ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই এপ্রিল) ঐতিহ্যবাহী রাংদিয়া স্কুল এন্ড কলেজে ব্যালটের মাধ্যমে গোপন ভোটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী এলাকা বাগেরহাট – ২ মনিটরিং টিমের আহবায়ক ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। যাত্রাপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা (প্রিজাইডিং অফিসার) এর দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মহসিন আলী (জিপি)।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার হাবিবুর রহমান সিদ্দিকী, মেহেবুল হক কিশোর, এস্কেন্দার হোসেন, ফকির তারিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুল, নিয়াজ হোসেন শৈবাল।
তালুকদার শহিদুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, আসাফুদ্দৌলা জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, এস কে বদরুল, মনিরুজ্জামান সোহাগ, হাসানুল হক বান্না, শেখ মহিদুল ইসলাম, জগলুল বুলুসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি- বার্ষিক সম্মেলন সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত টানা চার ঘন্টায় মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে বিএনপি নেতা খাইরুল আজাদ আরজু চেয়ার প্রতীক নিয়ে ২৫৬ ভোট পেয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে বিএনপি নেতা হাওলাদার বাসারাত আলি পেয়েছেন ১৮২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে হাওলাদার ফরিদ উদ্দিন পেয়েছেন ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মোল্লা আব্দুল হান্নান পেয়েছেন ১৮৫ ভোট। সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শেখ আবু জাফর ২৪৮ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে খান নাসির উদ্দিন মই প্রতীক নিয়ে ২৭১ ভোট এবং আল মামুন টিউব অয়েল প্রতীক নিয়ে ২২২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET