কৃষক দলনেতা বাদল হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ জুন সন্ধ্যায় বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর বাজারে বারুইপাড়া বিষ্ণুপুর এবং যাত্রাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বারুইপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুল্লাহ মোড়লকে প্রাণনাশের চেষ্টা কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিরাজ, যাত্রাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাওলাদার ফরিদ উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, এস কে বদরুল, গাজী মিজানুর রহমান মিন্টু, ছাত্রনেতা মাইদুল ইসলাম মিন্টু, হাবিব উল্লাহ ওয়াহিদ হাবিব, মোহাম্মদ মিজানুর রহমান, মোল্লা শফি, আবু জমাদ্দার, মোল্লা আব্দুল হান্নান, মজিদ পাইক, শেখ হাফিজুর রহমান, শেখ মশিউর রহমান, শেখ শামীম হাসান, তরিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত গত ৯ জুন রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল এবং আহত হন বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়ল। এ ঘটনায় নিহতের ভাই জামাতে ইসলামী নেতা হাফিজ মোড়ল বাদী হয়ে জামাতে ইসলামীর ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনার পর হইতে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারুইপাড়াসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন, হরতাল, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।









