বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুবদল। বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে ফকিরহাট ডাকবাংলো মোড়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। এর আগে বিশ্বরোড থেকে উপজেলা যুবদলের একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলোর মোড়ে এসে জড়ো হয়।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, মোড়ল কামরুল ইসলাম, মুশফিকুজ্জামান রিপন, শেখ আলমগীর কবির, এ সময় আরো বক্তব্য দেন ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রাজু মোল্লা, স্বেচ্ছাসেবক দলনেতা কাজী মঈনুদ্দিন মেরু, ছাত্রনেতা আসাদুজ্জামান পলাশ, যুবনেতা ইবাদত আলী বাঁধন, মোঃ রবি ফকির সহ সকল ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। ৩১ দফার মধ্যে সমাজ ও রাষ্ট্র গঠনের সকল নির্দেশনা রয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি’র মধ্যে কোন গ্রুপিং দেখা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে সকলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এ বিজয় হবে তারেক রহমানের বিজয়, ছাত্র জনতার বিজয়।
Please follow and like us:










