বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দুই যুবদল নেতাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম হোসেন টিটো এবং সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ। নেতৃবৃন্দ দুই যুবদল নেতার মিথ্যা মামলা প্রত্যাহার সহ অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
আটককৃত দুই যুবদল নেতা হলেন- মোড়লগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ওই ইউনিয়নের যুবনেতা মিজানুর রহমান মিল্টন এবং তেলিগাতী ইউনিয়নের প্রভাবশালী যুবনেতা মোঃ কামরুল ইসলাম দিদার।
বিবৃতিতে তারা বলেন, এ দেশের আইন স্বাধীন মতামত প্রকাশের অধিকার সবাইকে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার তাদের পূর্ণ অধিকার রয়েছে। মোরেলগঞ্জ উপজেলা যুবদলের প্রত্যেকটা নেতা কর্মী দলের প্রতি অনুগত সুতরাং মিথ্যা মামলা দিয়ে কিংবা তাদের উপর হামলা করে এক দফার আন্দোলন ও রাজপথ থেকে তাদের সরানো যাবে না। নেতৃবৃন্দ মোড়লগঞ্জ উপজেলায় গণ- গ্রেপ্তার বন্ধের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
Please follow and like us:









