১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যুব সমাজের অহংকার খাগড়াছড়ি এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার




যুব সমাজের অহংকার খাগড়াছড়ি এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ২১:৫০ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যুব সমাজ,তথা খাগড়াছড়িবাসীর অহংকার এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার।তিনি জন্ম গ্রহন করেন,১৯৭৮ সালের ২২শে নভেম্বর।রাষ্ট্রবিজ্ঞানে তিনি মাস্টার্স করেন।২০০০ সালে তিনি খাগড়াছড়ি এপি ব্যাটালিয় হাই স্কুলে সহকারী শিক্ষক(ইংরেজী) হিসেবে যোগদান করে শিক্ষকতা পেশায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করেছেন।২০০৫ সালে শিক্ষকতা ছেড়ে ডেইলী স্টার পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধির দ্বায়িত্ব গ্রহন করে খাগড়াছড়িতে সাংবাদিকতা শুরু করেন।২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবি হিসেবে অন্তভুর্ক্ত হন। ২০১১ সাল থেকে দূর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।২০১৬ সাল থেকে তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।তাছাড়া তিনি ডেইলী সান,ট্রিবিউন,গাজী টিভি,ইন্ডিপেন্ডেন্ট টিভিসহ একাধিক মিডিয়ায় দক্ষতার সাথে কাজ করেছেন।সাংবাদিকতার পাশা-পাশি এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার আইন বিষয়ে অধ্যয়ন করে সফলতা অর্জন করেছেন।বর্তমানে খাগড়াছড়ি জেলার জনপ্রিয় তরুন আইনজীবিদের মধ্যে জসীম উদ্দিন মজুমদার অন্যতম।
এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার নিজ যোগ্যতা,কর্মদক্ষতা দিয়ে নিজের চরিত্রকে এক অসাধারণ অনন্য উচ্চ আসনে আসীন করে নিয়েছেন।কোন প্রকার দুর্নীতি,অন্যায় ও মানবতা বিবর্জিত কোন কাজ তাকে পর্শ করতে পারেনি।সমাজের যে কোন শ্রেণী,পেশা,বর্ণ, গোত্রের মানুষকে তিনি একবার দেখেছেন বা চিনেছেন,তাদেরকে আপন করে নিয়েছেন।তাদের যে কোন সমস্যাকে সাধ্যমতো সমাধানের দেয়ার চেষ্টা করেন।তাইতো যুব সমাজ,তথা খাগড়াছড়িবাসীর কাছে জনপ্রিয় একটি নাম এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার।
জেলাবাসী তথা আমাদের দৃঢ় বিশ্বাস,যারা রেড ক্রিসেন্ট সোসাইটির লাইফ মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করেন,তারা সমাজের সর্বোচ্চ সচেতন মানুষ।তাহারা কখনোই বিভ্রান্ত হবেন না,কোন স্বার্থের কাছে তারা কখনোই মাথা নত করবেন না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET