৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিরল প্রেসক্লাব




রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিরল প্রেসক্লাব

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২৫, ১৮:৩৩ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 রংপুরে সিটি কর্পোরেশনের লাইসেন্স বাণিজ্য নিয়ে খবর প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশনের ও বাংলা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর রুমের সামনে নিয়ে মারধর, হেনস্তা এবং জোর করে ক্ষমা চাওয়াতে বাধ্য করার চেষ্টার তীব্র প্রতিবাদে বিরল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর (সোমবার)  বিকেলে উপজেলা পরিষদ সম্মূখ সড়কে বিরল প্রেস ক্লাব এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান (যুগান্তর) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পন), সহসভাপতি মোয়াজ্জেম হোসেন (দৈনিক উত্তরা), সহ সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), নির্বাহী সদস্য দিপঙ্কর রায় (মানবকন্ঠ), মুসলিম হক (বাংলার দূত), আব্দুল আজিজ (দেশেরকন্ঠ), সদস্য সেলিম রেজা (সকালের সময়), মহবুর রহমান (দিনাজপুর এক্সপ্রেস), মুরসালিন হোসেন (মাতৃছায়া), বেলাল হোসেন (নওরোজ) প্রমূখ।
বক্তারা অতিদ্রুত এই হীন ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET