, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রংপুর চিনিকল চালু ও আখচাষীদের রক্ষার দাবীতে গাইবান্ধায় ক্ষেতমজুর সংগঠনের বিক্ষোভ




রংপুর চিনিকল চালু ও আখচাষীদের রক্ষার দাবীতে গাইবান্ধায় ক্ষেতমজুর সংগঠনের বিক্ষোভ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২১, ২২:২৫ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প রংপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল আধুনিকায়ন করে চালু করা এবং আখ চাষীদের রক্ষার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা জেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির নেতৃবৃন্দ ও কৃষকদের উপস্থিতিতে মিছিলটি শহরের একাংশ প্রদক্ষিণ করে শহরের ১নং রেলগেটে গিয়ে সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ বাসদ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সদরের সভাপতি গোলাম সাদেক লেবু, সম্পাদক মাহবুবর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার প্রমুখ। এসময় বক্তাগণ বলেন গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কৃষকদের একমাত্র অর্থকরী ফসল আখ। এই আখমাড়াই চিনিকল বন্ধ করা হলে এ কৃষকদের বাঁচানো যাবে না তাই তারা আখচাষীদের বাঁচাতে গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প রংপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল আধুনিকায়ন করে চালু করার জোর দাবী জানায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET