১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত




রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৫, ১৯:০৯ | 714 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুরক্ষিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজশাহীতে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তথ্য অধিকার আইনের বিকাশ এবং বাংলাদেশে তথ্য অধিকার আইন চর্চার গতিপ্রকৃতি তুলে ধরেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, টিআইবির রাজশাহী প্রতিনিধি মো. মনিরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে তথ্য প্রদানের পাশাপাশি স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।#

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET