১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাকে টিকটক ভিডিও, কনস্টেবল সাময়িক বরখাস্ত




রাজশাহীতে কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাকে টিকটক ভিডিও, কনস্টেবল সাময়িক বরখাস্ত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৬, ২৩:২১ | 622 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী পুলিশের পোশাক পরে একটি টিকটক ভিডিও প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি নিয়ে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার (২ জানুয়ারী) আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কনস্টেবল সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, ঘটনার পরপরই আরএমপি কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরএমপি’র এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পুলিশের পোশাকের অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ ঘটনায় কনস্টেবল সাইফুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হলে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET