২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ




রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৬:৫৩ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর যুবদল। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় মহানগরীর মালোপাড়া সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, সরকার একের পর এক চল চাতুরী করে অনৈতিকভাবে অত্যাচার করে যাচ্ছে। আজ সাধারণ মানুষের মত প্রকাশের অধিকারটাও ছিনিয়ে নিয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রীর উপর যে হারে অযাচিত অন্যায় করা হচ্ছে তাতে সারা বিশ্বের কাছে দেশকে ছোট করানো হচ্ছে। এই অবস্থা যখন বিরাজ করছে তখন বিএনপি থেমে থাকতে পারবে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে খালেদা জিয়ার মুক্তি যদি না দেয়া হলে তারপর কি হবে আমরা বলতে পারবো না। রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড শফিকুল হক মিলন,জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সম্পাদক শফিকুল আলম, মহানগর যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা প্রমুখ। এছাড়াও এ সময় মহানগর বিএনপি, যুবদল ও জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET