২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে গভীর শোক আর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৯:১৫ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। একাত্তরের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হায়েনা এবং তাদের দোষরদের হাতে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শোক আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন রাজশাহীর মানুষ। দিবসটি উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।। দিবসের প্রথম প্রহরে মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেখানেও দোয়া করা হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে। গভীর শোক আর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন সবাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET