, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে গ্রেফতার ও শাস্তির দাবিতে নির্যাতনের শিকার ভাই, বোন ও বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন, ছেলে লুফু’র হামলা




রাজশাহীতে গ্রেফতার ও শাস্তির দাবিতে নির্যাতনের শিকার ভাই, বোন ও বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন, ছেলে লুফু’র হামলা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২৩, ১৯:০৫ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে অত্যাচারী ছেলে আমিনুল ইসলাম লুফু’র গ্রেফতার ও শাস্তির দাবিতে নির্যাতনের শিকার ভাই, বোন ও বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অত্যাচারী ছেলে আমিনুল ইসলাম লুফু হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পন্ড করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় দামকুড়া থানাধীন বিন্দারামপুর এলাকার নিজ বাড়িতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন করার সময় এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নির্যাতনের শিকার লাফু’র ছোট ভাই দেলশাদ আলী। এছাড়াও নির্যাতনের মোখিক বর্ণনা করেন তারা দুই বোন বেবি, ফেন্সি ও বৃদ্ধা মা মতিজান বেগম।
তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় মেয়ে মোসাঃ হাসিনা, ছোট ছেলে দেলশাদ ও তার স্ত্রী’কে পিটিয়েছে বড় ভাই লাফু-সহ ৮জন। ওইদিনই রাত সাড়ে ১২টায় ছেলে মেয়ের পক্ষে কথা বলায় বৃদ্ধা মা’কে মা’কে অকাথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম লাফু’’র (সার্ভিয়ার) বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ‘মা’ মোসাঃ মতিজান বেগম (৭৬), বাদী হয়ে তার ছেলে আমিনুল ইসলাম লাফু-সহ ৮জনের বিরুদ্ধে জেলা রাজশাহীর বিজ্ঞ দামকুড়া থানা আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮৪, সি/২০২৩ দামকুড়া। তাং-২৬/১০/২০২৩।
সম্প্রতী গত (১৫ ডিসেম্বর) ও ১৮ ডিসেম্বর রাতে সার্ভেয়ার লাফু তার মা’কে ডেকে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে মামলা উঠানোর জন্য চাপসৃষ্টি করেন এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণ করে বলে জানায় তার ছোট ভাই দেলশাদ।
হুমকির ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৫টায় ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের ডেকে সংবাদ সম্মেলন করার সময় এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যপারে জানতে চাইলে দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল বাশার জানান, আদালতে বৃদ্ধার দায়ের করা মামলায় এবং দেলশাদের থানায় দায়ের করা অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যেই তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তবে সংবাদ সম্মেলনে হামলার বিষয়টি অনাঙ্খিত বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET