৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে ছাত্রলীগ কর্মী সহ গ্রেফতার -২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৫, ১৮:৫৩ | 700 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে ছাত্রলীগ কর্মী তরিকুল-সহ ২৫জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ তরিকুল ইসলাম (২৪), সে মহানগরীর পবা থানার বড়গাছী এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে এবং রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ছাত্রলীগ কর্মী তরিকুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১জন, মাদক মামলায় ১জন এবং অন্যান্য মামলায় ১২জন রয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET