১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০২ ২০১৮, ২১:২৩ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী মহানগরীতে সৎ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে মহানগরীর তেরখাদিয়া এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত পাষণ্ড বাবার নাম মো: মংলা (৩৬)। সে নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত এলাহী ভরসার ছেলে। মংলার সৎ মেয়ে (১৫) বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা একটি দায়ের করেন। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দ্বিতীয় স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে নগরীর তেরোখাদিয়া এলাকায় ভাড়া থাকেন ব্যবসায়ী মংলা। সকালে মংলা তার সৎ মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় অভিযান চালিয়ে বাড়ি থেকেই মংলাকে আটক করা হয়। ওসি জানান, মংলার সৎ মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলে সে দাবি করে, মংলা তাকে ধর্ষণ করেছেন। পরে ধর্ষণের অভিযোগে সে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মংলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি হাফিজুর রহমান বলেন, মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা করা হবে। পরে আদালতে নিয়ে তার জবানবন্দী রেকর্ড করা হবে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET