১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে নারীর ঘরে ঢুকে ধরা খেয়ে পুলিশের এএসআই ক্লোজড




রাজশাহীতে নারীর ঘরে ঢুকে ধরা খেয়ে পুলিশের এএসআই ক্লোজড

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ১৮:০৮ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে ফুর্তি করতে নারীর ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় ধরা খেয়ে ক্লোজড হয়েছে এএসআই রাসেল রানা। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার তরফ পারিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতেই রাসেল রানা নামের ওই পুলিশের এএসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রাসেল আরএমপি শাহ মখদুম থানায় কর্মরত ছিলেন। শাহ মখদুম থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এএসআই রাসেলকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরফ পারিলা গ্রামের স্বামী পরিত্যক্তা নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন শাহ মখদুম থানার এএসআই রাসেল। মাঝে মধ্যেই রাসেল গভীর রাতে ওই নারীর বাড়িতে যেত এবং ভোরে বাড়ি থেকে বেরিয়ে আসতো। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কানাঘুষা চলছিল। বৃহস্পতিবার রাতে রাসেল ওই নারীর ঘরে ঢুকলে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে আটকে রেখে পবা থানা পুলিশকে খবর দেয়। পরে পবা ও শাহ মখদুম থানা পুলিশ গিয়ে রাসেলকে উদ্ধার করে নিয়ে যায়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রাহুল কুদ্দুস জানান, স্থানীয়রা তাকে ধরে থানায় নিয়ে এসেছিল। এই ঘটনায় ওই এএসআইকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এবং মেয়েদের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি বলে এই পুলিশ কমিশনার জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET