, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে পুকুর খননের প্রতিবাদে কৃষি জমিতেই মানববন্ধন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০২৩, ১৯:৫৮ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছী কান্তার বিলে জবর দখল করে কৃষি জমিতে পুকুর খনন করার চেষ্টার প্রতিবাদে বিলেই মানববন্ধন এলাকাবাসী। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে মানববন্ধান অনুষ্ঠিত হয়।
এ সময় তারা বলেন, জবর দখল করে পুকুর খনন করার প্রতিবাদে আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছি এবং আদালতে একটি মামলা করেছি। আমারা ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, মাছ নয়। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে দাবী, আমরা এই মাঠে পুকুর চাই না। কিছু দালাল রাতের আধারে পুকুর খনন করতে চায়। যার করনে সেই মাঠে ৩ টি ভেকু মেশিন নিয়ে এসে রেখেছে। কিছু ফসলী জমি নষ্ট করে পাড়ি বাধার চেষ্টা করছে। শুধু তাই নয় এলাকাবাসীকে বিভিন্ন হুমকি দিচ্ছে দাললরা। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি, যাতে পুকুর খনন না করতে পারে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক মোহাম্মদ হাজী, আজিবর রহমান, আজিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, আজাদ, মোজাম্মেল হক, সুকচান আলী, শহিনুর রহমান, নাজমুল হোসাইন সহ অনেকে।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET