৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৬, ২৩:১৮ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে শাহমখদুম ও পবা থানা পুলিশ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকাল থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্য ন্এত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)। সেলিম শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে এবং মুনসুর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সুবাহানের ছেলে। তারা দুজনই রাজশাহী নগরীর বাসিন্দা।

বুধবার বিকালে  এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মসলেম উদ্দিনের ও সঙ্গীেয় ফোর্স বড়বনগ্রাম নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজা -সহ মাদক কারবারী সেলিমকে গ্রেপ্তার করেন। তবে অপর আসামি বাবু (পিতা-সাদেক ফকির), একই এলাকার বাসিন্দা পালিয়ে যায়।

পরবর্তীতে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক বাবুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পলিব্যাগে রাখা আরও ৭৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের নেতৃত্বে এসআই মোঃ রাজিবুল করিম ও সঙ্গীয় ফোর্স দাদপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ অবস্থানকালে মুনসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET