১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রাজশাহীর তানোরে ইয়াবা ও ট্যাপেন্টাডল সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।




রাজশাহীর তানোরে ইয়াবা ও ট্যাপেন্টাডল সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ০২:০৮ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় তানোর থানাধীন হাটদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি টিপ চাকু ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ রবিউল ইসলাম (২৬), সে তানোর থানার গাকরন্দ্র গ্রামের আবছার আলীর ছেলে ও একই এলাকার মোহাম্মদ নওশাদের ছেলে মোঃ রুবেল আলী (৩০)।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান পিতা- সাং- রায়তানবর্ষ, উভয় থানা- তানোর, জেলা-রাজশাহীদ্বয়কে
গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট-৮০ পিচ, ইয়াবা-,
মোটরসাইকেল-০১টি, মোবাইল-০৪টি ও টিপ চাকু-০১টি উদ্ধার করে।
২। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে
পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন হাটদহ নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী
অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থাান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল
উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ বিকালে একটি আভিযানিক দল
উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ গ্রেফতার
করে এবং তাদের দেহ তল্লাশী করে মোট ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬০
পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে।
৩। ধৃত আসামিদ্বয় এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য।
তারা দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল
ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থাান হতে
সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক
ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
৪। উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে একটি
নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET