, , ,

শিরোনামঃ-




রাজশাহীর দামকুড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেনসিডিল জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৬, ২২:২৪ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী সিমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
শনিবার (২ জানুয়ারি) ভোর ৪টায় ব্যাটালিয়নের (১ বিজিবি)-অধীনস্থ চরমাজারদিয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে দামকুড়া থানাধীন হাড়–পাড়া এলাকার একটি বাঁশবাগান দিয়ে ভারত থেকে মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন চোরাকারবারী একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET