৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রাজশাহীর পদ্মার তীরে বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ




রাজশাহীর পদ্মার তীরে বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৬, ২০:০৯ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 রাজশাহীর নগরীর পদ্মার তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৭টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার শ্রীরামপুর এলাকার একটি কলাবাগানে অভিযান চালায় বিজিবি (১ বিজিবি) মাজারদিয়া বিওপির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সথে ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী ও আশপাশের এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান জোরদার করেছে।#
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET