১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • রাজশাহীর পুঠিয়ার এসি ল্যান্ড শিবু দাশ’র মানবিকতা || ভ্যান চালককে দিলেন অর্থ সহায়তা 




রাজশাহীর পুঠিয়ার এসি ল্যান্ড শিবু দাশ’র মানবিকতা || ভ্যান চালককে দিলেন অর্থ সহায়তা 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২৬, ২৩:৩০ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

পবিত্র রমজানের প্রথম দিন (১৯ ফেব্রুয়ারি) মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। স্থানীয় খুটিপাড়া গ্রামের ভ্যানচালক হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। অসহায় ভ্যান চালককে অর্থ সহায়তা প্রদানকে মানবিক উদ্যোগ মন্তব্য করে শিবু দাশকে প্রশংসায় ভাসান স্থানীয় জনসাধারণ।

স্থানীয়রা জানান, ভ্যান চালক হোসেন দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ করে আসছেন। সাম্প্রতিক সময়ে আয়ের ঘাটতি ও শারীরিক কিছু জটিলতার কারণে তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাশ তার পাশে দাঁড়ান।এ বিষয়ে মানবিক ব্যক্তিত্ব এসি ল্যান্ড শিবু দাশ নয়াআলোকে জানান, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হোসেনের মতো পরিশ্রমী মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে সেটাই হবে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। পবিত্র মাহে রমজানের প্রথম দিন এই সহমর্মিতার বার্তা এলাকায় প্রশংসিত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET