১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত হলো নতুন কুঁড়ির ঢাকা পর্বের জন্য




রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত হলো নতুন কুঁড়ির ঢাকা পর্বের জন্য

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২৫, ১৮:২২ | 695 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আঞ্চলিক ও বিভাগীয় বাছাইয়ের বাধা পেরিয়ে নতুন কুঁড়ি ২০২৫ এর ঢাকা পর্বের অডিশনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী।
৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় বাছাইয়ের মাধ্যমে এই ১২০ জন শিল্পীকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়।
দেশব্যাপীশিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুনকুঁড়ি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্তের আলোকে সারা দেশকে ১৯টি অঞ্চলে বিভক্ত করে শুরু হয় প্রাথমিক বাছাই। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার প্রতিযোগীরা রাজশাহী-১ অঞ্চলে এবং বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের প্রতিযোগীরা রাজশাহী-২ অঞ্চলে প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়। রাজশাহী ও বগুড়া জেলা শিল্পকলা একাডেমি ছিল যথাক্রমে রাজশাহী-১ ও রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু। ভেন্যু দুটি থেকে ৪৩৩ জন প্রতিযোগী বিভাগীয় বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল। সেখান থেকে ১২টি ইভেন্টের প্রতিটির ক ও খ শাখাতে ৫ জন করে মোট ১২০ জন ঢাকা পর্বের জন্য মনোনীত হয়েছে। এবারের নতুন কুঁড়ির ইভেন্ট গুলো হচ্ছে- অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুক, সাধারণনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিকগান, নজরুলসংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত এবং হামদ-না’ত। বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা ঢাকায় অন্যান্য বিভাগের নির্বাচিতদের সাথে প্রতিযোগিতা করবে।
রাজশাহী বিভাগীয় বাছাইয়ের শেষ দিনে বুধবার (৮ অক্টোবর) অডিশনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী জিয়াউল বাসেত। এসময় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্সহ বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET