২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী মহানগরীতে আরএমপি’র উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন




রাজশাহী মহানগরীতে আরএমপি’র উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৫, ২১:০৬ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (৭ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।
উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নাজমুল হোসেন এবং উপপুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়াও আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন বিআরটিএ, রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ’র প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধিসহ বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
আরএমপি সূত্রে জানানো হয়েছে, ট্রাফিক সপ্তাহ চলাকালীন যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা, লিফলেট বিতরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা ও ভদ্রার মোড়
এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব স্থানে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৮০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যারা যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে সহায়তা করবেন।
এসময় ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা উপর্যুক্ত জায়গাগুলোতে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET