, , ,

শিরোনামঃ-




রাজশাহী মহানগরীতে আ’লীগ কর্মী মিলন-সহ গ্রেফতার ১৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২৪, ২০:০৯ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা–সহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: আওয়ামীলীগ কর্মী মোঃ মিলন (৫০), তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের মৃত জমসেদ মন্ডলের ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ সোহেল রানা (৪৪), তিনি পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেছে, মোঃ পারভেজ হোসেন(৩০), তিনি শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে, ছাত্রলীগ কর্মী মোঃ শাš Í(২৭), তিনি শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে, আ’লীগ কর্মী মোঃ মাহাবুব হোসেন মাসুদ (৫৫), তিনি গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে ও নওগাঁ জেলার মহাদেবপুর থানা আ’লীগের সভাপতি মোঃ সেকেন্দার আলী বাবু (৫০), তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা তিনি।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET