৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী মহানগরীতে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক খুন 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২৪, ১৯:১০ | 735 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে সাব্বির আহম্মেদ (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার খোরশেদের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির মহানগরীর মুরশইল এলাকার হায়দার আলীর ছেলে। সাব্বির নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে রাতেই চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এছাড়া রোববার বিকালে নিহত সাব্বিরের মরদেহ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে খোরশেদের মোড়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, সাব্বির নিহতের ঘটনায় চারজনকে আসামি করে তার বাবা হায়দার আলী মামলা করেছেন। এ ঘটনায় নগরীর ছোট বনগ্রাম এলাকার মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET