২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার




রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২৪, ১৮:৩৩ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০০/- পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ তাসিকুল ইসলাম (৩৯), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) বিকেল ৫টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ তাসিকুল ইসলাম (৩৯), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মৃত মুনতাজের ছেলে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান রবিবার বিকাল সোয়া ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারে কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকায় জনৈক মাদক কারবারী বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২’শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারী মোঃ তাসিকুল ইসলামকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ এমরান হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী তাসিকুল স্বিকার করে সে দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET