২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজারহাটে অপহরণকারী তাবরেজ গ্রেপ্তার, স্কুল ছাত্রী উদ্ধার

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ০০:৫৮ | 1147 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে ৯ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় অপহ্নতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে অপহরণকারী মোঃ তাবরেজ(১৯)কে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ ও অপহৃতা জানান, রাজারহাট উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর ছাত্রী শিমু(১৫) কে উপজেলার রাজারহাট সদর ইউপির মেকুরটারী গ্রামের সুরুজ্জামানের বাড়ির সামন থেকে গত ১২ মার্চ সন্ধ্যায় খুলানা জেলার সোনাডাঙ্গা থানার শেখপাড়া গ্রামের মোঃআবুল হোসেনের পুত্র মোঃ তাবরেজ(১৯) সহ অজ্ঞাত নামীয় ২/৩ জন আসামী মোবাইল ফোনের মাধ্যমে ওই স্কুল ছাত্রীকে কৌশলে বাড়ির সামনে ডেকে মাইক্রো যোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহ্নতার পিতা বাদী হয়ে মোঃ তাবরেজকে প্রধান আসামী করে অজ্ঞাত নামীয় ২/৩ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।  যার মামলা নংঃ ১৬।  তাং- ১৪-০৩-২০২০ইং।
এদিকে ১৬ মার্চ রাতে রাজারহাট থানার এসআই অনিল চন্দ্রের নেতৃত্বে  একদল পুলিশ সদস্য বাগেরহাট জেলার সরণখোলা থানার সহায়তায় অভিযান চালিয়ে অপহৃতা শিমু(১৫)কে  উদ্ধার করে সেই সঙ্গে অপহরণকারী মোঃ তাবরেজ (১৯)কে গ্রেপ্তার করে রাজারহাট থানায় নিয়ে এসে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, অপহ্নতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে অপরহরণকারী মোঃতাবরেজ (১৯)কে  গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET